ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

সাপের কামড়ে পীরগঞ্জে নারীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সাপেড় কামড়ে জাহেদা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি পীরগঞ্জ ইউনিয়নের ভেমটিয়া গ্রামের খলিলুর রহমানের স্ত্রী। ওই মহিলার ভাতিজা শফিক-ই-খোদা নভেল জানান, শনিবার দুপুর দেড়টার দিকে ভাত রান্না করার জন্য চাচি খড়িঘর থেকে খড়ি বের করতে যায়। এ সময় একটি বিষাক্ত সাপ তার পায়ে কামড় দেয়।


তাৎক্ষকিন বাড়ির লোকজন চিকিৎসার জন্য পীরগঞ্জ হাসপাতালে নিয়ে আশা হলে হাসপাতাল কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসাপালে রেফার্ড করেন। চিকিৎসাধীন অবস্থার তার মৃত্যু হয়। পীরগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মাহাবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ads
ads
ads

Our Facebook Page

↑